E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজরবিবার, নভেম্বর ২৯, ২০২৬
Jalsha Ghar

সংবিধান দিবসে আম্বেদকরকে শ্রদ্ধা মোদির, ‘বিকশিত ভারত’ গঠনে সংবিধানের ভূমিকার ওপরে জোর

সংবিধানের মূল্যবোধকে আরও শক্তিশালী করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর, পিছিয়ে পড়া শ্রেণি, আর্থিকভাবে দুর্বল জনগোষ্ঠী ও মহিলাদের কল্যাণে কেন্দ্রের উদ্যোগের কথাও তুলে ধরলেন অর্জুন রাম মেঘওয়াল।
সংবিধান দিবসে নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে সংবিধানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: বিশেষ ব্যবস্থাপনায়।
সংবিধান দিবসে নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে সংবিধানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: বিশেষ ব্যবস্থাপনায়।

স্বস্তিকা অধিকারী, নয়াদিল্লি, ২৬ নভেম্বর: সংবিধান দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভারতীয় সংবিধানের প্রণেতা বাবাসাহেব ড. বি. আর. আম্বেদকর এবং গণপরিষদের সকল বিশিষ্ট সদস্যকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে সংবিধানের গুরুত্ব তুলে ধরলেন তিনি। এই উপলক্ষে সংবিধানের মূল্যবোধকে আরও শক্তিশালী করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে নিজের এক্স (X) হ্যান্ডলে সংবিধান দিবসের শুভেচ্ছাবার্তা প্রকাশ করেন মোদি। সেখানে তিনি লেখেন, ভারতীয় গণতন্ত্রের অমূল্য ঐতিহ্য হল সংবিধান। গণপরিষদের বিশিষ্ট সদস্যদের তৈরি এই সংবিধান ‘বিকশিত ভারত’-এর সংকল্প বাস্তবায়নের পথে দেশকে ধারাবাহিকভাবে দিশা দেখাবে। পাশাপাশি, সংবিধানে নিহিত মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি। এই বার্তার সঙ্গে একটি সংস্কৃত শ্লোকও ভাগ করে নেন প্রধানমন্ত্রী। শ্লোকটির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, জ্ঞানী ব্যক্তিদের গভীর চিন্তাভাবনা ও আলোচনার মাধ্যমে নির্ধারিত নীতি ও আদর্শ কখনও সহজে হারিয়ে যায় না; বরং তা দীর্ঘস্থায়ী হয়।

অন্যদিকে, সংবিধানকে সামাজিক ন্যায়বিচার ও ‘বিকশিত ভারত’ গঠনের পথে চিরন্তন দিশারি হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের একটি প্রবন্ধও ভাগ করে নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতরের এক্স হ্যান্ডলে প্রকাশিত বার্তায় জানানো হয়, ওই প্রবন্ধে মেঘওয়াল বাবাসাহেব আম্বেদকরের ভারতের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ এবং সংবিধানের গুরুত্বপূর্ণ বিধানের ভূমিকা তুলে ধরেছেন।

প্রবন্ধে বিশেষভাবে পিছিয়ে পড়া শ্রেণি, আর্থিকভাবে দুর্বল জনগোষ্ঠী এবং মহিলাদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, দেশ গঠনের ক্ষেত্রে সাংবিধানিক মূল্যবোধের গুরুত্বের উপরেও জোর দিয়েছেন মেঘওয়াল। তাঁর বক্তব্যের মূল সুর, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সংবিধানের আদর্শ ও নীতিগুলিকে বাস্তবে কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবিধান দিবসে প্রধানমন্ত্রীর এই বার্তা ও প্রবন্ধ ভাগ করে নেওয়ার ঘটনাকে সংবিধানের আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি কেন্দ্রের অঙ্গীকারের প্রতিফলন হিসেবেই তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

নবদ্বীপ ও মায়াপুরে নদীপথ, ঘাট ও সেতু নির্মাণের সম্ভাবনা পরিদর্শন করছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায়
নবদ্বীপ ও মায়াপুরে নদীপথ, ঘাট ও সেতু নির্মাণের সম্ভাবনা পরিদর্শন করছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায় ছবি : নিজস্ব
আসানসোলের ইসমাইলে প্রতাপ দাস-কাণ্ডে গুলির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক দল
আসানসোলের ইসমাইলে প্রতাপ দাস-কাণ্ডে গুলির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক দল ছবি : নিজস্ব
হায়দরাবাদের MCRHRD-তে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে সৌজন্য সাক্ষাতে অভিনেতা মহেশ বাবু
মন কি বাতের ১৪০তম পর্বে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মন কি বাতের ১৪০তম পর্বে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Don't Miss