E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশনিবার, নভেম্বর ২১, ২০২৬
Jalsha Ghar

আবহাওয়ার উন্নতি, আজ থেকেই চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন শুরু

প্রতিকূল আবহাওয়ায় স্থগিত ছিল বিসর্জন শোভাযাত্রা। নতুন সূচি অনুযায়ী আজ নিরঞ্জন, রবিবার আলোর শোভাযাত্রার পর বিসর্জন
আবহাওয়ার উন্নতির পর চন্দননগরে শুরু হচ্ছে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন
আবহাওয়ার উন্নতির পর চন্দননগরে শুরু হচ্ছে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন

চন্দননগর: আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় অবশেষে চন্দননগরে জগদ্ধাত্রী পূজার প্রতিমা নিরঞ্জন পর্ব শুরু হচ্ছে আজ, শনিবার থেকে। প্রতিকূল আবহাওয়ার কারণে আগে বিসর্জন শোভাযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও আবহাওয়ার উন্নতি হওয়ায় নতুন করে নিরঞ্জনের সূচি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, যে সমস্ত পুজো কমিটি আলোর শোভাযাত্রায় অংশগ্রহণ করবে না, তারা আজই প্রতিমা নিরঞ্জন করবে। অন্যদিকে, যে সমস্ত পুজো কমিটি প্রশাসনের অনুমতি ও ব্যবস্থাপনায় আগামীকাল, রবিবার আলোর শোভাযাত্রায় অংশগ্রহণ করবে, তারা শোভাযাত্রা সম্পূর্ণ হওয়ার পর প্রতিমা নিরঞ্জন করবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজার বিসর্জন পর্ব শুরু হওয়ায় খুশি পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রশাসনের নির্দেশিকা ও নির্ধারিত সময়সূচি মেনেই যাতে নির্বিঘ্নে বিসর্জন পর্ব সম্পন্ন হয়, সেদিকেই এখন নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

আরামবাগের বোলোন্ডি এলাকায় নদী থেকে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে পুলিশ
আরামবাগের বোলোন্ডি এলাকায় নদী থেকে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে পুলিশ
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন

Don't Miss