E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশনিবার, নভেম্বর ২১, ২০২৬
Jalsha Ghar

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর খানাকুলের কৃষকদের হাতে আলুবীজ, প্রথম দফায় উপকৃত প্রায় ৫০০ কৃষক

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে চাষাবাদে সহায়তা করতে উদ্যোগ, জানালেন বিধায়ক সুশান্ত ঘোষ
খানাকুলে কৃষকদের হাতে আলুবীজ তুলে দেওয়ার কর্মসূচিতে বিধায়ক সুশান্ত ঘোষ
খানাকুলে কৃষকদের হাতে আলুবীজ তুলে দেওয়ার কর্মসূচিতে বিধায়ক সুশান্ত ঘোষ

খানাকুল: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর এবার খানাকুলের কৃষকদের হাতে তুলে দেওয়া হলো আলুবীজ। শনিবার খানাকুল-১ নম্বর ব্লকে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। জানা গিয়েছে, প্রথম দফায় প্রায় ৫০০ জন কৃষকের হাতে আলুবীজ তুলে দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে কৃষিকাজে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। বিধায়ক সুশান্ত ঘোষ জানান, প্রথম দফায় কৃষকদের হাতে আলুবীজ তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী দিনেও পর্যায়ক্রমে এই কর্মসূচি চলবে এবং আরও কৃষকদের হাতে আলুবীজ পৌঁছে দেওয়া হবে। কৃষকদের ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে রাজ্য সরকারের এই উদ্যোগে নতুন করে চাষাবাদ শুরু করার ক্ষেত্রে অনেকটাই সহায়তা মিলবে বলে আশাবাদী কৃষক মহল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন

Don't Miss