E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১৮, ২০২৬
Jalsha Ghar

বই বিক্রি আটকাতেই পুলিশ? কলেজ স্ট্রিটে তুলকালাম, ধরে নিয়ে যাওয়া হল এসএফআই কর্মীদের

বই বিক্রির স্টল বসানো নিয়ে পুলিশের আপত্তি, পাল্টা প্রতিবাদে রাস্তায় বই সাজিয়ে বসেন এসএফআই কর্মীরা। পরে পুলিশ এসে রাস্তা ফাঁকা করে
কলেজ স্ট্রিটে বইয়ের স্টল বসানো নিয়ে পুলিশের সঙ্গে এসএফআই কর্মীদের বিক্ষোভ ও উত্তেজনা
কলেজ স্ট্রিটে বইয়ের স্টল বসানো নিয়ে পুলিশের সঙ্গে এসএফআই কর্মীদের বিক্ষোভ ও উত্তেজনা

তানিসা দাস,কলকাতা, ১৭ নভেম্বর:* বই বিক্রি করার অপরাধে কলেজ স্ট্রিট থেকে তুলে নিয়ে যাওয়া হল ছাত্রদের। এমনটাই অভিযোগ এসএফআই-এর। মঙ্গলবার সকাল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা শুরু সোমবার সন্ধেবেলা। এসএফআই কর্মীরা বলছেন, তারা বিশ্ববিদ্যালয়ের সামনে ছোট করে বইয়ের স্টল বসাচ্ছিলেন। গত কয়েক বছর ধরেই নভেম্বর মাসে এটা করেন তারা। এবারও ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত বই বিক্রির পরিকল্পনা ছিল। হঠাৎ পুলিশ এসে স্টল বাঁধতে মানা করে। পুলিশের তরফ থেকে বলা হয়, রাস্তা আটকে এভাবে দোকান বসানো যাবে না। তার ওপর ওই চত্বরে ১৬৩ ধারা চলছে। তাই ভিড় করা যাবে না। কিন্তু এসএফআই-এর পাল্টা দাবি, তাদের কাছে থানা আর পুরসভার কাগজ আছে। কর জমা দেওয়ার রসিদও আছে। তাও কেন আটকানো হল, বুঝতে পারছেন না তারা। প্রতিবাদে মঙ্গলবার সকালে ছাত্রছাত্রীরা রাস্তার ওপরেই ব্যানার বিছিয়ে তার ওপর বই সাজিয়ে বসে পড়েন। তারা বলেন, স্টল করতে না দিলে রাস্তাতেই বই বেচবেন। এই নিয়ে পুলিশের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি, তারপর ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ কলেজ স্ট্রিটে গাড়ি চলাচল আটকে যায়। পরে বিশাল পুলিশ বাহিনী এসে রাস্তা ফাঁকা করে। রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ প্রায় ৪০ জনকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
তিমোর-লেস্তের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমানকে খাম্বাটের ঐতিহ্যবাহী অ্যাগেট পাথরের বাটি উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
তিমোর-লেস্তের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমানকে খাম্বাটের ঐতিহ্যবাহী অ্যাগেট পাথরের বাটি উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ম্যানিলায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংকে ঐতিহ্যবাহী ভারতীয় চর্মশিল্পের নিদর্শন উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ম্যানিলায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংকে ঐতিহ্যবাহী ভারতীয় চর্মশিল্পের নিদর্শন উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
error: Content is protected !!

Don't Miss