ফিরল প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহ, শেষ শ্রদ্ধা জানাতে ভিড় রাজনৈতিক মহলের
নদিয়া: প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহ ফিরল তাঁর নিজের শহর কৃষ্ণনগরে। বুধবার রাত ৮টা ৫২ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।


