
আরামবাগে বিকল্প সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হওয়ায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রবিবার মিছিল করল বিজেপি। এই উপলক্ষে আরামবাগে বিজেপির উদ্যোগে একটি ধন্যবাদ জ্ঞাপন মিছিলের আয়োজন করা হয়।
https://x.com/RSSorg/status/2126918656689082555?a=9QOd5JY-9jOo9DwS7t8&s=20
এদিনের মিছিলে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকল্প সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলীয় নেতৃত্ব। তাঁদের বক্তব্য, বিকল্প সেতু তৈরি হলে আরামবাগ ও পার্শ্ববর্তী এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। দীর্ঘদিনের যোগাযোগ সংক্রান্ত সমস্যার সমাধানের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নেও এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ। এছাড়াও বিজেপির স্থানীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করেন।
বিকল্প সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দের সিদ্ধান্তকে সামনে রেখে এদিনের এই মিছিলের মাধ্যমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করল আরামবাগের বিজেপি নেতৃত্ব।


