E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজরবিবার, নভেম্বর ২৯, ২০২৬
Jalsha Ghar

হনুমানজিকে নিয়ে সিনেমার সুযোগ পেলেই সব ছাড়বেন! গোয়ায় আবেগঘন বার্তা পরিচালক বিশাল চতুর্বেদীর

হনুমানজিকে নিয়ে সিনেমা তৈরির সুযোগ পেলে অন্য সব কাজ ছেড়ে দেবেন! গোয়ায় ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের আধ্যাত্মিক ছবি ‘হনুমান অংশ’-এর প্রদর্শনীর পর এমনই আবেগঘন ইচ্ছার কথা জানালেন পরিচালক ডঃ বিশাল চতুর্বেদী
গোয়ায় ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচালক ডঃ বিশাল চতুর্বেদী এবং তাঁর ছবি হনুমান অংশ
গোয়ায় ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচালক ডঃ বিশাল চতুর্বেদী এবং তাঁর ছবি হনুমান অংশ

 

পল্লবী নস্কর ,পানাজি: সিনেমা তাঁর পেশা, কিন্তু হনুমানজির প্রতি ভক্তি তাঁর জীবনের গভীর বিশ্বাস। আর সেই বিশ্বাস থেকেই এক বড় ইচ্ছার কথা প্রকাশ করলেন পরিচালক ডঃ বিশাল চতুর্বেদী। তাঁর কথায়, হনুমানজিকে নিয়ে ছবি পরিচালনার সুযোগ পেলে অন্য সমস্ত কাজ ছেড়ে তিনি সেই দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। ৫৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের ছবি ‘হনুমান অংশ’-এর প্রদর্শনীর পর এক সাক্ষাৎকারে এমনই জানালেন পরিচালক।

আধ্যাত্মিক সাধক নিম করৌলি বাবার জীবনকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে উঠে এসেছে বিশ্বাস, ত্যাগ এবং আত্মঅনুসন্ধানের কাহিনি। পরিচালকের কাছে এটি শুধুমাত্র একটি জীবনীভিত্তিক ছবি নয়, বরং একজন সাধকের জীবনদর্শনকে দর্শকের সামনে তুলে ধরার প্রয়াস। তাঁর মতে, একজন সন্তের জীবনের সবচেয়ে বড় পরিচয় তাঁর সরলতা। তাই ছবির গল্পে কোনও অপ্রয়োজনীয় আড়ম্বর না রেখে মানুষের মনে ভক্তি ও আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলাই ছিল তাঁর লক্ষ্য।

ছবির সঙ্গীত নির্মাণেও সেই ভাবনার প্রতিফলন ঘটেছে। কৃত্রিম প্রযুক্তির ব্যবহার কমিয়ে শিল্পীদের স্বাভাবিক কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে সুনীল লোধির কণ্ঠে ‘ম্যায়নে তেরে হি ভরোসে হনুমান’ গানটি তৈরির অভিজ্ঞতা তুলে ধরেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় গানটি শুনেই শিল্পীর সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। মুম্বইয়ে প্রথম দেখা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গানটির রেকর্ডিং শেষ হয়।

ঝাঁসির বরুয়া সাগরের বাসিন্দা বিশাল চতুর্বেদী পেশায় একজন এমবিবিএস চিকিৎসক। তবে চিকিৎসার পাশাপাশি দীর্ঘদিন ধরেই তাঁর জীবনে রয়েছে আধ্যাত্মিক চর্চা। দতিয়ার পীতাম্বরা পীঠ থেকে দীক্ষা নেওয়ার পর তিনি ‘হনুমান চালিসা ক্লাব’ পরিচালনা শুরু করেন। বর্তমানে এই সংগঠনের সঙ্গে কয়েকশো মানুষ যুক্ত রয়েছেন। কর্ণাটকের হামপির কিষ্কিন্ধ্যা অঞ্চলকে কেন্দ্র করে ভবিষ্যতে হনুমানজির জীবন নিয়ে ছবি তৈরির সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

প্রায় ১৫০ মিনিটের ‘হনুমান অংশ’ একটি ট্রিলজির প্রথম ছবি। এর কাহিনির কেন্দ্রে রয়েছেন নিম করৌলি বাবা, যাঁর পূর্বপরিচয় ছিল লক্ষ্মীনারায়ণ। উত্তরপ্রদেশের এক ছোট গ্রামে জন্ম নেওয়া এই মানুষটি জীবনের নানা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আধ্যাত্মিকতার পথে পা বাড়ান। সংসারের পরিচিত জীবন ছেড়ে সত্যের অনুসন্ধানে বেরিয়ে পড়েন উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে। মানুষের সঙ্গে মেলামেশা, সাধু-সন্তদের সান্নিধ্য এবং এক রহস্যময় ট্রেন-ঘটনা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপরই তিনি পরিচিতি পান নিম করৌলি বাবা নামে।

নিম করৌলি বাবার প্রভাব যে শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না, ছবিতে সেই দিকটিও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তাঁর দর্শন ও শিক্ষা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রভাবিত করেছে। স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, জুলিয়া রবার্টসের মতো আন্তর্জাতিক পরিচিত ব্যক্তিত্বদের প্রসঙ্গও উঠে এসেছে ছবিতে। একজন সাধকের ভাবনা কীভাবে দেশ-বিদেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে, সেই বিষয়টিই তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক

চলচ্চিত্র জগতে বিশাল চতুর্বেদীর অভিজ্ঞতাও যথেষ্ট বিস্তৃত। ‘হুড়দং’, ‘দেড় বিঘা জমিন’ ও ‘ইয়ে দিল বিল’-এর মতো ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। শতাধিক বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও স্বল্পদৈর্ঘ্যের ছবির সঙ্গেও যুক্ত ছিলেন। লেখক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। ‘ডিভাইন ডিটুর’ বইটি লেখার পাশাপাশি ‘ফৌজি ২’-এর লেখার কাজেও যুক্ত ছিলেন তিনি। চিকিৎসা ও সঙ্গীতের জগৎ ছেড়ে শেষ পর্যন্ত চলচ্চিত্র নির্মাণকেই নিজের জীবনের প্রধান লক্ষ্য করে নিয়েছেন এই পরিচালক।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

নবদ্বীপ ও মায়াপুরে নদীপথ, ঘাট ও সেতু নির্মাণের সম্ভাবনা পরিদর্শন করছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায়
নবদ্বীপ ও মায়াপুরে নদীপথ, ঘাট ও সেতু নির্মাণের সম্ভাবনা পরিদর্শন করছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায় ছবি : নিজস্ব
আসানসোলের ইসমাইলে প্রতাপ দাস-কাণ্ডে গুলির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক দল
আসানসোলের ইসমাইলে প্রতাপ দাস-কাণ্ডে গুলির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক দল ছবি : নিজস্ব
হায়দরাবাদের MCRHRD-তে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে সৌজন্য সাক্ষাতে অভিনেতা মহেশ বাবু
মন কি বাতের ১৪০তম পর্বে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মন কি বাতের ১৪০তম পর্বে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Don't Miss