E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
Jalsha Ghar

জন্মদিনে সুরের সম্রাট,অমর গানে আজও বেঁচে আছেন ‘ডিস্কো কিং’ বাপ্পী লাহিড়ী

কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও গায়ক বাপ্পি লাহিড়ীর ৭৪তম জন্মবার্ষিকীতে (২৭ নভেম্বর) তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সঙ্গীতপ্রেমী মানুষ ও বিশিষ্টজনেরা।
কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও গায়ক বাপ্পি লাহিড়ীর ৭৪তম জন্মবার্ষিকীতে (২৭ নভেম্বর) তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সঙ্গীতপ্রেমী মানুষ ও বিশিষ্টজনেরা।

সায়ন্ত মাউর,পূর্ব বর্ধমান, ২৭ নভেম্বর: ভারতীয় সঙ্গীত জগতের অবিসংবাদিত ‘ডিস্কো কিং’ তথা প্রখ্যাত গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীর ৭৪তম জন্মবার্ষিকী আজ। ১৯৫২ সালের ২৭ নভেম্বর বাংলায় জন্মগ্রহণ করা এই কিংবদন্তি শিল্পী ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হলেও, তাঁর কালজয়ী সৃষ্টি আজও সমানভাবে জনপ্রিয়। জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকেই সামাজিক মাধ্যম এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র জগতের তারকা এবং অগণিত ভক্ত।

রাজনৈতিক মহল থেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের ফেসবুক পোস্টে বাপ্পি লাহিড়ীর ছবি পোস্ট করে তিনি লেখেন, “প্রখ্যাত গীতিকার, সঙ্গীত পরিচালক, সুরকার ও গায়ক বাপ্পী লাহিড়ীর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য।”

অন্যদিকে, মুম্বইয়ে বাপ্পি লাহিড়ীর স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত বিশেষ শ্রদ্ধা অনুষ্ঠান। বাপ্পি লাহিড়ী দীর্ঘ ৪৫ বছর যে এলাকায় বসবাস করতেন , সেই পথটি তাঁর নামে (‘সঙ্গীত সম্রাট বাপ্পি লাহিড়ী মার্গ’) উৎসর্গ করে বিশেষ ফলক উন্মোচন ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

বিনোদন ও সঙ্গীত জগতের বিভিন্ন প্ল্যাটফর্ম এবং শিল্পীরাও আজ ‘বাপ্পি দা’-কে স্মরণ করেছেন। ‘ফিল্মফেয়ার’ এবং ‘সিনেমা ইন্ডিয়া’-র মতো প্রথম সারির বিনোদন মাধ্যমগুলি থেকে তাঁর বর্ণময় সঙ্গীতজীবনের নানা মুহূর্ত ও ‘ডিস্কো ড্যান্সার’, ‘শরাবী’, ‘নমক হালাল’-এর মতো কালজয়ী ছবির গানগুলির কথা স্মরণ করে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে।

এছাড়াও সঙ্গীতশিল্পী সুবর্ণ পাত্রসহ বহু নবীন ও প্রবীণ শিল্পী তাঁর গান পরিবেশনের মাধ্যমে প্রিয় ‘বাপ্পি দা’-কে জন্মদিনের শ্রদ্ধা জানিয়েছেন।

বাংলা ও হিন্দি চলচ্চিত্র সঙ্গীতে সিন্থেসাইজার ও ডিস্কো বিটের আধুনিক প্রয়োগ ঘটিয়ে ভারতীয় সঙ্গীতের ধারা বদলে দিয়েছিলেন অলোকেশ ওরফে বাপ্পি লাহিড়ী। গলার ভারী সোনার গয়না আর কালো চশমার আড়ালে থাকা সেই চিরহাস্যময় মানুষটি আজও তাঁর সুরের মূর্ছনায় প্রতিটি প্রজন্মের হৃদয়ে অমর হয়ে আছেন।

সৌজন্যে:পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে করা পোস্ট।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে ৫০০ শয্যার ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় ৩৮ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা, জনঔষধি কেন্দ্রে সাশ্রয়ী ওষুধ এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। ছবি: পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক মাধ্যম

দুর্গাপুরের মিশন হাসপাতালে ক্যানসার কেয়ার ইউনিটের অনুষ্ঠানে ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন পর্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সৌজন্য:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে করা পোস্ট।

Don't Miss