E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
Jalsha Ghar

তামিলনাড়ুতে সরকারি পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

সন্তান জন্মের ১৫ দিন আগে থেকে অথবা জন্মের ছয় মাসের মধ্যে নেওয়া যাবে ছুটি, নবজাতকের পরিচর্যায় বাবার অংশগ্রহণে জোর রাজ্য সরকারের।
চেন্নাইয়ের ক্রোমপেট সরকারি হাসপাতালে সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে এক বাবা। ছবি সূত্র : UNICEF – First Moments of Fatherhood⁠.
চেন্নাইয়ের ক্রোমপেট সরকারি হাসপাতালে সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে এক বাবা। ছবি সূত্র : UNICEF – First Moments of Fatherhood⁠.

স্বস্তিকা অধিকারী, চেন্নাই, ২৬ নভেম্বর: মাতৃত্বের পাশাপাশি পিতৃত্বের দায়িত্বকেও সমান গুরুত্ব দিতে বড় পদক্ষেপ করল তামিলনাড়ু সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় বৃহস্পতিবার বিবাহিত পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি (Paternity Leave) ঘোষণা করেছেন। রাজ্যে এই প্রথম সরকারি পুরুষ কর্মীদের জন্য আনুষ্ঠানিকভাবে এই ধরনের ছুটির ব্যবস্থা চালু করা হল।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, যোগ্য পুরুষ সরকারি কর্মীরা তাঁদের স্ত্রীর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে থেকে অথবা সন্তানের জন্মের ছয় মাসের মধ্যে এই ১৫ দিনের ছুটি নিতে পারবেন। সন্তান জন্মের সময় মায়ের পাশে থাকা এবং নবজাতকের পরিচর্যায় বাবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তামিলনাড়ু সরকার।

সরকারের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সন্তান জন্মের সময়কাল মা ও শিশু উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে মাকে শারীরিক ও মানসিকভাবে সহযোগিতা করার পাশাপাশি সন্তানের পরিচর্যায় বাবার ভূমিকা অপরিহার্য। সরকারের মতে, পিতৃত্বকালীন ছুটি চালু হলে পরিবারের দায়িত্ব ভাগ করে নেওয়া এবং শিশুর লালন-পালনে বাবার অংশগ্রহণ আরও নিশ্চিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, তামিলনাড়ুতে মহিলা সরকারি কর্মীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি (Maternity Leave) পেয়ে থাকেন। পুরুষ সরকারি কর্মীদের জন্যও পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালুর দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। সরকারি কর্মীদের কাছ থেকে এই সংক্রান্ত আবেদন পাওয়ার পরই সরকার বিষয়টি বিবেচনা করে নতুন নির্দেশিকা জারি করেছে।

তবে ভারতে পিতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে তামিলনাড়ুই প্রথম নয়। ওড়িশায় ২০১১ সাল থেকেই সরকারি পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে। পশ্চিমবঙ্গে যোগ্য পুরুষ সরকারি কর্মীরা ৩০ দিনের পিতৃত্বকালীন তথা শিশুর পরিচর্যা সংক্রান্ত ছুটি পান। কেরলে ১০ দিন, মধ্যপ্রদেশে ১৫ দিন এবং অসমে ১৪ দিনের পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে। পিতৃত্বকালীন ছুটির মেয়াদে সবথেকে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের সরকারি কর্মচারীরা ৩০ দিনের পিতৃত্বকালীন তথা শিশুর পরিচর্যা সংক্রান্ত ছুটি পান।

নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সন্তান জন্মের পরবর্তী সময়ে শিশুর পরিচর্যা ও পরিবারের দায়িত্ব পালনে বাবার ভূমিকাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিল তামিলনাড়ু সরকার। একই সঙ্গে কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক পারিবারিক দায়িত্বের ধারণা বদলানোর ক্ষেত্রেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে ৫০০ শয্যার ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় ৩৮ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা, জনঔষধি কেন্দ্রে সাশ্রয়ী ওষুধ এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। ছবি: পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক মাধ্যম

দুর্গাপুরের মিশন হাসপাতালে ক্যানসার কেয়ার ইউনিটের অনুষ্ঠানে ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন পর্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সৌজন্য:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে করা পোস্ট।

Don't Miss