E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজমঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
Jalsha Ghar

ফের কোণঠাসা বাংলা ছবি! দর্শকের ভালোবাসা সত্ত্বেও হল ছাড়তে হচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’-কে?

দর্শকদের ভালো সাড়া ও প্রশংসা সত্ত্বেও পর্যাপ্ত শো না পাওয়ার অভিযোগ। ২৭ নভেম্বর নতুন হিন্দি ছবি মুক্তির আগে বাংলা ছবির প্রদর্শন ঘিরে বিতর্ক।
‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির একটি দৃশ্যে সব্যসাচী চৌধুরী। ছবি সংগৃহীত।
‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির একটি দৃশ্যে সব্যসাচী চৌধুরী। ছবি সংগৃহীত।

অনিন্দ্য দত্ত, ২৪ নভেম্বর, কলকাতা: দর্শকের ভালোবাসা, প্রশংসা, এমনকী একাধিক শোয়ে ভালো ভিড়—সবই ছিল। তবুও শেষরক্ষা হল না বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’-র। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই প্রেক্ষাগৃহ থেকে ছবিটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)। আর এই সিদ্ধান্ত ঘিরেই বাংলা চলচ্চিত্র জগতে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

পরিচালক সায়ন্তন ঘোষালের এই ছবিতে সাধক বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। মা তারার চরিত্রে রয়েছেন পায়েল দে। ছবিটি প্রথমে কালীপুজোর সময় মুক্তি পাওয়ার কথা থাকলেও প্রেক্ষাগৃহে পর্যাপ্ত শো পাওয়ার সমস্যা তৈরি হওয়ায় মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত ২০ নভেম্বর মুক্তি পায় ছবিটি।

মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেতে শুরু করে ছবিটি। একাধিক শোয়ে দর্শকের উপস্থিতি এবং সামাজিক মাধ্যমে প্রশংসা ছবির নির্মাতাদের আশাবাদী করে তোলে। কিন্তু এর মধ্যেই সামনে আসে নতুন সমস্যা। আগামী ২৭ নভেম্বর রাজশ্রী প্রোডাকশনসের ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তি পাওয়ার কথা। এই নতুন হিন্দি ছবির জন্য প্রেক্ষাগৃহে পর্যাপ্ত শো রাখতে গিয়ে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন চালিয়ে যাওয়া সম্ভব হবে না বলে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে এসভিএফের সিদ্ধান্ত, পর্যাপ্ত শো না পেলে ছবিটি প্রেক্ষাগৃহ থেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়া হবে। প্রযোজনা সংস্থার বক্তব্য, অন্য ভাষার ছবি মুক্তি পাওয়া নিয়ে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু যে বাংলা ছবি দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে এবং ব্যবসাও করছে, তাকে সরিয়ে দিয়ে অন্য ছবির জন্য জায়গা করে দেওয়া কতটা যুক্তিসংগত, সেই প্রশ্নই তুলছে তারা।

পরিচালক সায়ন্তন ঘোষালও এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, দর্শক যখন ছবিটি দেখতে চাইছেন, তখন শুধুমাত্র পর্যাপ্ত শো না পাওয়ার কারণে ছবির প্রদর্শন বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলা ছবির জন্য এই ধরনের পরিস্থিতি নতুন নয় বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, ছবির অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ও বাংলা ছবির প্রদর্শনের সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, অন্য রাজ্যে নিজেদের ভাষার ছবিকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, বাংলাতেও বাংলা ছবির জন্য সেই ধরনের সমর্থন থাকা প্রয়োজন।

এই ঘটনাকে কেন্দ্র করে বাংলা ছবির শো বণ্টন, প্রাইম টাইমে প্রদর্শনের সুযোগ এবং মাল্টিপ্লেক্সগুলিতে বাংলা সিনেমার অবস্থান নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এখন দেখার, শেষ পর্যন্ত কোনও সমাধানসূত্র বেরিয়ে আসে কি না এবং দর্শকদের পছন্দের এই ছবিটি আরও কিছুদিন বড়পর্দায় দেখার সুযোগ পায় কি না।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

বিজেপি ও শিরোমণি অকালি দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকের মুহূর্ত। ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে ফের জোটের জল্পনা ঘিরে বাড়ছে রাজনৈতিক চর্চা। ছবি: সংগৃহীত।
বিজেপি ও শিরোমণি অকালি দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকের মুহূর্ত। ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে ফের জোটের জল্পনা ঘিরে বাড়ছে রাজনৈতিক চর্চা। ছবি: সংগৃহীত।
বড়দিনের সাজে একসঙ্গে ধর্মেন্দ্র ও হেমা মালিনী। ভালোবাসা, স্মৃতি আর একসঙ্গে কাটানো মুহূর্তের এক মিষ্টি ছবি। ছবি: সংগৃহীত
বড়দিনের সাজে একসঙ্গে ধর্মেন্দ্র ও হেমা মালিনী। ভালোবাসা, স্মৃতি আর একসঙ্গে কাটানো মুহূর্তের এক মিষ্টি ছবি। ছবি: সংগৃহীত
কন্নৌজে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া স্কুলবাস। উদ্ধারকাজে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা। ছবি সংগৃহীত।
কন্নৌজে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া স্কুলবাস। উদ্ধারকাজে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা। ছবি সংগৃহীত।
নিউ ইয়র্কে ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মঞ্চে পুরস্কার প্রদানকারীর ভূমিকায় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। ছবি: সংগৃহীত।
নিউ ইয়র্কে ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মঞ্চে পুরস্কার প্রদানকারীর ভূমিকায় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। ছবি: সংগৃহীত।
জেনেভায় ২০২৬ ফিদে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতের ডি গুকেশ ও উজবেকিস্তানের জাভোখির সিনদারভ। বিশ্বখেতাবের লড়াইয়ে দুই তরুণ গ্র্যান্ডমাস্টারের সৌজন্য বিনিময়। ছবি: সংগৃহীত।
জেনেভায় ২০২৬ ফিদে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতের ডি গুকেশ ও উজবেকিস্তানের জাভোখির সিনদারভ। বিশ্বখেতাবের লড়াইয়ে দুই তরুণ গ্র্যান্ডমাস্টারের সৌজন্য বিনিময়। ছবি: সংগৃহীত।

Don't Miss

আবার এক ছাদের নিচে Avengers, X-Men ও Fantastic Four!

অনিন্দ্য দত্ত, ২৪ নভেম্বর : মার্ভেল
ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস। ছবি: সংগৃহীত।

লন্ডন যাত্রার আগে দিল্লি বিমানবন্দরে বাধার মুখে ‘ককরোচ জনতা পার্টি’র নেতা সৌরভ দাস

স্বস্তিকা অধিকারী, নয়াদিল্লি, ২৪ নভেম্বর: ব্রিটেনের