E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজরবিবার, নভেম্বর ২২, ২০২৬
Jalsha Ghar

চুরি যাওয়া বাইক ও দুই মোবাইল উদ্ধার, পুলিশের জালে যুবক!

অন্ডালে বাড়ির সামনে থেকে মোটরবাইক ও দুটি মোবাইল ফোন চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল বনবহাল ফাঁড়ির পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাইক ও মোবাইল
চুরির অভিযোগের তদন্তে নেমে বাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করল বনবহাল ফাঁড়ির পুলিশ
চুরির অভিযোগের তদন্তে নেমে বাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করল বনবহাল ফাঁড়ির পুলিশ ছবি : নিজস্ব

 

সোমনাথ মুখার্জি, অন্ডাল: বাড়ির সামনেই চুরি হয়েছিল মোটরবাইক ও দুটি মোবাইল ফোন। ঘটনার তদন্তে নেমে চুরির কিনারা করল বনবহাল ফাঁড়ির পুলিশ। চুরি যাওয়া বাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃতের নাম পীযূষ কোইরি (২৬)। তার বাড়ি চঞ্চনী এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শনিবার ধৃতকে দুর্গাপুর আদালতে পেশ করার জন্য পাঠানো হয়।

অভিযোগকারী মনু শেখ জানান, গত ১৫ নভেম্বর তাঁর বাড়ির সামনে থেকেই বাইক ও দুটি মোবাইল ফোন চুরি হয়ে যায়। ঘটনার পরই তিনি বনবহাল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে গত ১৭ নভেম্বর শংকরপুরের ৪ নম্বর এলাকা থেকে পীযূষ কোইরিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে চুরি যাওয়া বাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধার হয় বলে জানা গিয়েছে।

এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হওয়ায় পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য মিলেছে। তবে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

সিঁদুর খেলা ও বরণ পর্বের পর আবেগঘন পরিবেশে মাকে বিদায় জানালেন আরামবাগবাসী
সিঁদুর খেলা ও বরণ পর্বের পর আবেগঘন পরিবেশে মাকে বিদায় জানালেন আরামবাগবাসী ছবি : নিজস্ব
আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Don't Miss