E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশনিবার, নভেম্বর ২১, ২০২৬
Jalsha Ghar

জাপানের সাকুরাজিমায় আগ্নেয়গিরির বিস্ফোরণ, ১২০০ মিটার উচ্চতায় ছাইয়ের স্তম্ভ

চলতি বছরে ৩৫তম বিস্ফোরণ। আগ্নেয়গিরির বিপজ্জনক এলাকা থেকে দূরে থাকার পরামর্শ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের
জাপানের সাকুরাজিমা আগ্নেয়গিরিতে বিস্ফোরণের পর আকাশে ছড়িয়ে পড়েছে ছাইয়ের স্তম্ভ
জাপানের সাকুরাজিমা আগ্নেয়গিরিতে বিস্ফোরণের পর আকাশে ছড়িয়ে পড়েছে ছাইয়ের স্তম্ভ

স্বস্তিকা অধিকারী, ২১ নভেম্বর: জাপানের কাগোশিমা প্রদেশে অবস্থিত সাকুরাজিমা আগ্নেয়গিরিতে শনিবার দুপুরে বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণ ঘটে।

জাপানের কাগোশিমা প্রদেশের সাকুরাজিমা আগ্নেয়গিরি থেকে ১২০০ মিটার উচ্চতায় ছাই ও ধোঁয়ার স্তম্ভ উঠছে
জাপানের কাগোশিমা প্রদেশের সাকুরাজিমা আগ্নেয়গিরি থেকে ১২০০ মিটার উচ্চতায় ছাই ও ধোঁয়ার স্তম্ভ উঠছে

 

 

 

 

 

 

 

 

 

জাপান আবহাওয়া সংস্থা (JMA)-র প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে প্রায় ১০০০ মিটার উচ্চতায় ছাই ও ধোঁয়ার স্তম্ভ উঠতে দেখা যায়। পরবর্তী পর্যবেক্ষণে সেই উচ্চতা বেড়ে ১২০০ মিটার হয়। ছাইয়ের স্তম্ভটি দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। JMA-র পর্যবেক্ষণ অনুযায়ী, বিস্ফোরণের ফলে ছাইয়ের স্তম্ভ তৈরি হলেও জ্বালামুখ থেকে বড় আকারের আগ্নেয় শিলাখণ্ড ছিটকে পড়ার খবর মেলেনি। চলতি বছরে এটি সাকুরাজিমা আগ্নেয়গিরির ৩৫তম বিস্ফোরণ। এদিকে, আগ্নেয়গিরিটির জন্য জারি থাকা ভলক্যানিক অ্যালার্ট লেভেল ৩ (প্রবেশ নিষেধাজ্ঞা) বজায় রেখেছে JMA। সংস্থার সতর্কতা অনুযায়ী, আগ্নেয়গিরির দক্ষিণ পর্বতের শীর্ষ জ্বালামুখ এবং শোওয়া জ্বালামুখের প্রায় ২ কিলোমিটার এলাকার মধ্যে বড় আগ্নেয় শিলাখণ্ড ও পাইরোক্লাস্টিক প্রবাহের (অতি উত্তপ্ত গ্যাস, ছাই ও পাথরের দ্রুতগতির প্রবাহ) আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাতাসের অনুকূলে দূরবর্তী এলাকাতেও আগ্নেয় ছাই ও ছোট পাথর ছড়িয়ে পড়তে পারে। তাই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আগ্নেয়গিরির বিপজ্জনক এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

আরামবাগের বোলোন্ডি এলাকায় নদী থেকে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে পুলিশ
আরামবাগের বোলোন্ডি এলাকায় নদী থেকে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে পুলিশ

Don't Miss