
গরু চরাতে গিয়ে নিখোঁজ, চারদিন পর দেহ মিলল নদীর জলে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। কান্নায় ভেঙ্গে পড়ল পরিবার, এলাকায় বহু মানুষের ভিড়। ঘটনাস্থলে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের বোলোন্ডি এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা অমর সাঁতরা, বয়স আনুমানিক ৫০ বছর , কত চার দিন আগে বাড়ি থেকে গরু চরানোর নাম করে গরু নিয়ে বেরিয়েছিলেন মাঠে। এরপর সন্ধ্যা থেকে নিখোঁজ , আজ হঠাৎ জাল ফেলতে গিয়ে দেখতে পান নদীর জলে তার ভাসছে দেখো। এরপরে এলাকাবাসী খবর পেয়ে ছুটে যান। রাস্তা থেকে প্রায় ৬০০ মিটার দূরে জমি পেরিয়ে নদীর জলে ভাসছে তার দেহ। ঘটনার খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ , এরপর পুলিশ তার দেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে । তবে কি কারনেই মৃত্যু প্রবলেম তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে তিনি কথাও বলতে পারে না এবং শুনতে পান না। মৃত ব্যক্তিকে যখন উদ্ধার করে পুলিশ নিয়ে আসে তখন এলাকাবাসী জানান, শরীরের বেশিরভাগ অংশ প্রাথমিক অনুমান শিয়ালে খেয়ে নিয়েছে, পচা দুর্গন্ধে ভরা।


