E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১৮, ২০২৬
Jalsha Ghar

মসজিদে আশ্রয় নিয়ে গুলিবর্ষণ, কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর কমান্ডার

কুলগামের জাঙ্গালপোরায় মসজিদে আশ্রয় নেওয়া লস্কর কমান্ডার মহম্মদ লতিফ ভাটকে আত্মসমর্পণের জন্য বোঝানোর চেষ্টা নিরাপত্তাবাহিনীর, অভিযোগ গুলিবর্ষণের
কুলগামের জাঙ্গালপোরায় মসজিদে আশ্রয় নেওয়া লস্কর কমান্ডারকে ঘিরে নিরাপত্তাবাহিনীর অভিযান
কুলগামের জাঙ্গালপোরায় মসজিদে আশ্রয় নেওয়া লস্কর কমান্ডারকে ঘিরে নিরাপত্তাবাহিনীর অভিযান

স্বস্তিকা অধিকারী, জম্বু ও কাশ্মীর, ১৮ নভেম্বর ২০২৬: জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার দেবসরের জাঙ্গালপোরা এলাকায় বুধবার ভোরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হল জঙ্গিদের। নিরাপত্তাবাহিনীর দাবি, নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (LeT) কমান্ডার মহম্মদ লতিফ ভাট ওই এলাকায় একটি মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছে। তাকে আত্মসমর্পণের জন্য একাধিকবার আবেদন জানানো হলেও সে তাতে রাজি হয়নি বলে জানিয়েছেন কুলগামের পুলিশের সিনিয়র সুপারইনটেনডেন্ট আনায়ত আলি। পুলিশ সূত্রে খবর, নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা এবং অন্যান্য নিরাপত্তাবাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। গোটা এলাকা ঘিরে ফেলার পর লতিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। পুলিশ সুপার আনায়ত আলি জানান, তিনি নিজে ভিডিও কলের মাধ্যমে এবং পরে ফোনে দীর্ঘক্ষণ কথা বলে লতিফকে আত্মসমর্পণের জন্য বোঝানোর চেষ্টা করেন। তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বানও জানানো হয়। কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করে সে একটি মসজিদে প্রবেশ করে। বুধবার রাত ২টো ৪৫ মিনিট নাগাদ সেখান থেকে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। মসজিদের যাতে কোনও ক্ষতি না হয়, সে জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনে চলা হচ্ছে। প্রয়োজনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতেও প্রস্তুত নিরাপত্তাবাহিনী। লতিফের আত্মসমর্পণ অথবা তাকে নিষ্ক্রিয় করার পাশাপাশি মসজিদের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব এড়ানোই এখন তাদের প্রধান লক্ষ্য। উল্লেখ্য, গত ১১ নভেম্বর কুলগামের আখরান এলাকায় একটি সিআরপিএফ ক্যাম্পে হামলায় হয়। তিন জওয়ান আহত হন। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে ওই হামলার আগে লতিফ ও তার সহযোগী উমর নিসার দারকে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। গত ১৬ নভেম্বর লারু এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে উমর নিহত হলেও পালিয়ে যায় লতিফ। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি চলছিল। অবশেষে বুধবার নতুন করে তার সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
তিমোর-লেস্তের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমানকে খাম্বাটের ঐতিহ্যবাহী অ্যাগেট পাথরের বাটি উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
তিমোর-লেস্তের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমানকে খাম্বাটের ঐতিহ্যবাহী অ্যাগেট পাথরের বাটি উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ম্যানিলায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংকে ঐতিহ্যবাহী ভারতীয় চর্মশিল্পের নিদর্শন উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ম্যানিলায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংকে ঐতিহ্যবাহী ভারতীয় চর্মশিল্পের নিদর্শন উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
error: Content is protected !!

Don't Miss