E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১৮, ২০২৬
Jalsha Ghar

দিল্লির মুন্ডকায় ভোরে স্ক্র্যাপের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইউনিট

ভোর ৫টা ১২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে
দিল্লির মুন্ডকা শিল্পাঞ্চলে স্ক্র্যাপ গুদামে অগ্নিকাণ্ডের পর দমকলের তৎপরতা
দিল্লির মুন্ডকা শিল্পাঞ্চলে স্ক্র্যাপ গুদামে অগ্নিকাণ্ডের পর দমকলের তৎপরতা

স্বস্তিকা অধিকারী, নয়াদিল্লি, ১৮ নভেম্বর ২০২৬: বুধবার ভোরে দিল্লির মুন্ডকা শিল্পাঞ্চলে একটি স্ক্র্যাপের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মেট্রো পিলার নম্বর ৫৭৮-এর কাছে অবস্থিত ওই গুদামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর ৫টা ১২ মিনিট নাগাদ আগুন লাগার খবর আসে। প্রাথমিকভাবে পাঁচটি দমকলের ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। আগুনের তীব্রতা বিবেচনা করে সকাল ৫টা ৪৭ মিনিটে অগ্নিকাণ্ডটিকে ‘মেজর ক্যাটেগরি-৪’ (এমসিডি-৪) হিসেবে ঘোষণা করা হয়। এরপর দমকলের ইউনিটের সংখ্যা বাড়িয়ে ন’টি করা হয়। পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ন’টি ইউনিট মোতায়েন করা হয়। সূত্র মারফত জানা গেছে, এর মধ্যে চারটি ওয়াটার টেন্ডার, তিনটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকল এবং একটি মোটরসাইকেল ইউনিট ছিল। সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর শুরু হয় আগুন সম্পূর্ণ নেভানোর জন্য কুলিং প্রক্রিয়া। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। আগুনে গুদামের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
তিমোর-লেস্তের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমানকে খাম্বাটের ঐতিহ্যবাহী অ্যাগেট পাথরের বাটি উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
তিমোর-লেস্তের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমানকে খাম্বাটের ঐতিহ্যবাহী অ্যাগেট পাথরের বাটি উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ম্যানিলায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংকে ঐতিহ্যবাহী ভারতীয় চর্মশিল্পের নিদর্শন উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ম্যানিলায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংকে ঐতিহ্যবাহী ভারতীয় চর্মশিল্পের নিদর্শন উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
error: Content is protected !!

Don't Miss