E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১৮, ২০২৬
Jalsha Ghar

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপ বিজেপির! ট্রাককাণ্ডে নাম জড়াতেই সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে সরানো হল সঞ্জয় বিশ্বাসকে

ওবিসি মোর্চার শিলিগুড়ি জেলা সম্পাদক সঞ্জয় বিশ্বাসকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দলের সব কর্মসূচি থেকেও দূরে থাকার নির্দেশ দিয়েছে জেলা নেতৃত্ব
ট্রাককাণ্ডে অভিযোগ ওঠার পর সঞ্জয় বিশ্বাসকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত বিজেপির
ট্রাককাণ্ডে অভিযোগ ওঠার পর সঞ্জয় বিশ্বাসকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত বিজেপির

শিলিগুড়ি: ট্রাকচালককে মারধর ও তোলাবাজির চেষ্টার অভিযোগে এবার দলের অন্দরেই কড়া পদক্ষেপের মুখে সঞ্জয় বিশ্বাস। বিতর্কের রেশ কাটার আগেই ওবিসি মোর্চার শিলিগুড়ি জেলা সম্পাদককে সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দিল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা নেতৃত্ব। শুধু তাই নয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দলের সমস্ত কর্মসূচি ও কার্যক্রম থেকেও তাঁকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শিলিগুড়িতে ট্রাকচালককে মারধর ও তোলাবাজির অভিযোগে নাম জড়ানো সঞ্জয় বিশ্বাসকে দলীয় দায়িত্ব থেকে সরানোর নির্দেশিকা
শিলিগুড়িতে ট্রাকচালককে মারধর ও তোলাবাজির অভিযোগে নাম জড়ানো সঞ্জয় বিশ্বাসকে দলীয় দায়িত্ব থেকে সরানোর নির্দেশিকা

 

 

 

 

 

 

 

 

 

 

বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডলের জারি করা নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানানো হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগেই এই পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে।নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী- সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্বের কাছে। উল্লেখ্য, নৌকাঘাট সংলগ্ন তিনবাত্তি মোড়ে ভিনরাজ্যের চালবোঝাই ট্রাক আটকে চালককে মারধর ও তোলাবাজির চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনায় সঞ্জয় বিশ্বাস-সহ মোট তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সঞ্জয় বিশ্বাস শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটর সুজয় বিশ্বাসের ভাই। ইতিমধ্যেই এই ঘটনায় অভিজিৎ সিংহ ও সুরজিৎ সিংহ নামে দু’জনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার তাঁদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তবে মূল অভিযুক্ত এখনও অধরা।ট্রাককাণ্ডে অভিযোগ ওঠার পর এবার দলীয় স্তরে কড়া অবস্থান নিল বিজেপি। সঞ্জয় বিশ্বাসকে সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্তে শিলিগুড়ির রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত সঞ্চালনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার ফিলিপ গ্রিন
তিমোর-লেস্তের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমানকে খাম্বাটের ঐতিহ্যবাহী অ্যাগেট পাথরের বাটি উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
তিমোর-লেস্তের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমানকে খাম্বাটের ঐতিহ্যবাহী অ্যাগেট পাথরের বাটি উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ম্যানিলায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংকে ঐতিহ্যবাহী ভারতীয় চর্মশিল্পের নিদর্শন উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ম্যানিলায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংকে ঐতিহ্যবাহী ভারতীয় চর্মশিল্পের নিদর্শন উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
error: Content is protected !!

Don't Miss