E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
Jalsha Ghar

ইঁদুরের উৎপাত কমাতে তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ, মহিলা ওয়ার্ডে বসানো হলো খাঁচা

মহিলা ওয়ার্ডে দীর্ঘদিনের ইঁদুরের সমস্যা কমাতে খাঁচা বসানোর পাশাপাশি আবর্জনা পরিষ্কার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়মিত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সুপারের
ইসলামপুর মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডে ইঁদুর ধরতে খাঁচা বসানো হয়েছে
ইসলামপুর মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডে ইঁদুর ধরতে খাঁচা বসানো হয়েছে

ইসলামপুর: ইসলামপুর মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডে ইঁদুরের উৎপাত কমাতে তৎপর হল হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমে এই সমস্যার খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে হাসপাতাল প্রশাসন। এরপরই ইঁদুর ধরতে মহিলা ওয়ার্ডে বসানো হয়েছে খাঁচা। পাশাপাশি ওয়ার্ডের নোংরা আবর্জনা পরিষ্কার করে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই ইঁদুরের উৎপাত বাড়ছিল। এর ফলে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে আতঙ্ক ও অস্বস্তি তৈরি হয়েছিল। বিষয়টি সংবাদমাধ্যমে তুলে ধরার পরই সমস্যার সমাধানে উদ্যোগী হয় হাসপাতাল কর্তৃপক্ষ। ইঁদুরের উৎপাত নিয়ন্ত্রণে মহিলা ওয়ার্ডে খাঁচা বসানোর পাশাপাশি পরিষ্কার- পরিচ্ছন্নতার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে আগের তুলনায় ইঁদুরের উৎপাত অনেকটাই কমেছে বলে দাবি রোগীর পরিজনদের। অন্যদিকে, হাসপাতালের মহিলা ওয়ার্ডে ইঁদুরের উৎপাত সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে আগামী দিনেও নিয়মিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার নিসার হুসেন শাহ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে ৫০০ শয্যার ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় ৩৮ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা, জনঔষধি কেন্দ্রে সাশ্রয়ী ওষুধ এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। ছবি: পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক মাধ্যম

দুর্গাপুরের মিশন হাসপাতালে ক্যানসার কেয়ার ইউনিটের অনুষ্ঠানে ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন পর্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সৌজন্য:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে করা পোস্ট।

Don't Miss