E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশনিবার, নভেম্বর ২১, ২০২৬
Jalsha Ghar

পুরশুড়ায় ‘ক্ষেত বাঁচাও অভিযান’, রাজ্যে এই পথম মায়াপুরে কৃষকদের হাতে বিনামূল্যে আলুবীজ তুলে দিলেন কৃষিমন্ত্রী

পুরশুড়ায় প্রাকৃতিক ও জৈব চাষের বার্তা দিয়ে ‘ক্ষেত বাঁচাও অভিযান’-এ অংশ নেন কৃষিমন্ত্রী। পরে মায়াপুরে আলুবীজ বিতরণ কর্মসূচির সূচনা করেন তিনি
আরামবাগের মায়াপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে আলুবীজ তুলে দিচ্ছেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল
আরামবাগের মায়াপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে আলুবীজ তুলে দিচ্ছেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল

প্রথমে পুরশুড়ায় ‘ক্ষেত বাঁচাও অভিযান’, এরপর আরামবাগের মায়াপুরে ক্ষুদ্র ও প্রান্তিক আলুচাষিদের হাতে বিনামূল্যে আলুবীজ বিতরণ। কৃষকদের পাশে দাঁড়াতে একাধিক কর্মসূচিতে অংশ নিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। পুরশুড়ায় ‘ক্ষেত বাঁচাও অভিযান’ কর্মসূচিতে প্রাকৃতিক ও জৈব চাষের উপর বিশেষ জোর দেন কৃষিমন্ত্রী। তাঁর বক্তব্য, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির উর্বরতা ও গুণগত মান নষ্ট হচ্ছে। একই সঙ্গে খাদ্যের মাধ্যমে মানবদেহে নানা রোগ ছড়ানোর আশঙ্কা বাড়ছে এবং চাষিরাও অসুস্থ হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে প্রাচীন ঋষি পরম্পরার প্রাকৃতিক কৃষিপদ্ধতি বা ন্যাচারাল ফার্মিং অনুসরণ করে জৈব চাষের মাধ্যমে ভালো ফসল উৎপাদনের আহ্বান জানান তিনি।এরপর আরামবাগের মায়াপুরে বিনামূল্যে আলুবীজ বিতরণ কর্মসূচিতে যোগ দেন কৃষিমন্ত্রী। পুরশুড়া ও আরামবাগ বিধানসভার ক্ষুদ্র ও প্রান্তিক আলুচাষিদের হাতে মাথাপিছু দুই বস্তা, অর্থাৎ এক কুইন্টাল করে সার্টিফায়েড উন্নত মানের আলুবীজ তুলে দেওয়া হয়। পাঞ্জাব থেকে এই উন্নত মানের বীজ আনা হয়েছে। *রাজ্যের ১৫টি জেলার ১৭৮টি ব্লকে প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মধ্যে আলুবীজ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে এই কর্মসূচির সূচনা হলো আরামবাগের মায়াপুর থেকেই।* কৃষকদের সরকারি সহায়তা প্রসঙ্গে কৃষিমন্ত্রী জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় কৃষকদের কাছে বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। ফার্ম মেকানাইজেশন বা কৃষি যান্ত্রিকীকরণ খাতে গত অর্থবর্ষের তুলনায় চলতি বছরে দ্বিগুণ অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়ার ব্যবস্থা রয়েছে। রাসায়নিক সারের কালোবাজারি ও অতিরিক্ত দাম নেওয়া প্রসঙ্গেও কড়া বার্তা দেন তিনি। তাঁর দাবি, বাজারে সারের কোনও ঘাটতি নেই। রবি মরসুমে কৃষকরা যাতে পর্যাপ্ত সার পান এবং নির্ধারিত এমআরপি দামে সার কিনতে পারেন, তা নিশ্চিত করতে সরকার পদক্ষেপ করছে। সারের কালোবাজারি ও অতিরিক্ত দাম নেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে, আলুর ন্যায্য দাম নিশ্চিত করতে আন্তঃরাজ্য আলু ব্যবসার সুযোগ বাড়ানোর কথা জানান কৃষিমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্যের বাইরে আলু পাঠানোর সুযোগ তৈরি হওয়ায় আলুর দাম কিছুটা বেড়েছে, যা চাষিদের আর্থিকভাবে লাভবান করবে। সরকারের এই উদ্যোগে স্বভাবতই খুশি আরামবাগের মায়াপুরে আলুবীজ পাওয়া কৃষকরা। তবে একদিকে বিনামূল্যে উন্নত মানের বীজ পেয়ে তাঁরা যেমন আশাবাদী, অন্যদিকে রাসায়নিক সারের মূল্যবৃদ্ধি নিয়ে কৃষকদের একাংশের মধ্যে এখনও ক্ষোভ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

আরামবাগের বোলোন্ডি এলাকায় নদী থেকে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে পুলিশ
আরামবাগের বোলোন্ডি এলাকায় নদী থেকে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে পুলিশ

Don't Miss