E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশনিবার, নভেম্বর ২১, ২০২৬
Jalsha Ghar

সীমাবদ্ধ বিশ্বাস ভেঙে নতুন উচ্চতায় পৌঁছনোর বার্তা মোদীর, আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তিতে বিশেষ আহ্বান

স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে প্রযুক্তি ও উদ্ভাবনের ভবিষ্যৎ—বিকশিত ভারত গড়তে তরুণ প্রজন্মের ভূমিকার উপর জোর প্রধানমন্ত্রীর
আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

স্বস্তিকা অধিকারী, খড়্গপুর, ২১ নভেম্বর: নিজের চিন্তাভাবনার সীমাবদ্ধতা ভেঙে নতুন সম্ভাবনার সন্ধান করতে হবে। ব্যক্তিগত স্বপ্ন হোক বা দেশের উন্নয়ন, কোনও কিছুকেই নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখা উচিত নয়। শনিবার আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে পড়ুয়াদের উদ্দেশে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘ব্রেক দ্য লিমিটস, আনলক দ্য পসিবিলিটিজ’—অর্থাৎ সীমাবদ্ধতা ভেঙে সম্ভাবনার নতুন দরজা খুলতে হবে। দেশের প্রথম আইআইটি হিসেবে আইআইটি খড়্গপুরের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে দেশের শিল্প, প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং তথ্যপ্রযুক্তির বিকাশে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আগামী দিনে ‘বিকশিত ভারত ২০৪৭’ গড়ার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। নিজের বক্তব্যে দারিদ্র্য হ্রাস এবং সেমিকন্ডাক্টর উৎপাদনে ভারতের অগ্রগতির উদাহরণ তুলে ধরেন মোদী। বিশ্ব ব্যাঙ্কের পরিসংখ্যান উল্লেখ করে তিনি দাবি করেন, গত ১২-১৩ বছরে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছেন। পাশাপাশি, দেশে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ে ওঠা এবং মহাকাশ গবেষণায় বেসরকারি সংস্থার অংশগ্রহণকে ভারতের পরিবর্তিত মানসিকতার উদাহরণ হিসেবে তুলে ধরেন।  আইআইটি খড়্গপুরের ইতিহাস স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, যে জায়গায় একসময় স্বাধীনতা সংগ্রামীদের বন্দি রাখা হতো, আজ সেখানেই তৈরি হচ্ছে আত্মনির্ভর ভারতের ভবিষ্যৎ নির্মাতারা। তাঁর কথায়, আগে এই ভূমিতে ছিল ‘সেল্ফ রুল’-এর স্বপ্ন, আর আজ রয়েছে ‘সেল্ফ রিলায়েন্স’-এর সংকল্প। পড়ুয়াদের আগামী ২০৪৭ সালের ভারত গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখার পরামর্শ দিয়ে ‘নেশন ফার্স্ট’ মানসিকতায় কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং আইআইটি খড়্গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী-সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ স্মারক মুদ্রাও প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

আরামবাগের বোলোন্ডি এলাকায় নদী থেকে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে পুলিশ
আরামবাগের বোলোন্ডি এলাকায় নদী থেকে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে পুলিশ

Don't Miss