জমি বিক্রির হিসাব ঘিরে বিবাদ, বকেয়া ৭৩ লক্ষ টাকার দাবি জমি মালিকের
সৌম্য বৈদ্য , হাওড়া: জমি বিক্রি হয়েছিল ২০২২ সালে। কিন্তু সেই লেনদেনের হিসাব মেলেনি আজও। জমির পরিমাণ ১১ কাঠা, অথচ দাম দেওয়া হয়েছে ৯ কাঠার। এমনই অভিযোগ তুলেছেন ডোমজুড়ের বাসিন্দা রাজকুমার পণ্ডিত।


