এইচপিভি টিকাকরণে নয়া মাইলফলক, দেশে ১ কোটি ডোজ সম্পন্ন
স্বস্তিকা অধিকারী, নয়াদিল্লি, ২১ নভেম্বর: জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল ভারত। জাতীয় এইচপিভি (হিউম্যান প্যাপিলোমাভাইরাস) টিকাকরণ কর্মসূচি চালুর ন’মাসেরও কম সময়ের মধ্যে দেশে ১ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।


