

তানিসা দাস কলকাতা, ২৮ নভেম্বর ২০২৬: ক্রিকেটের মাঠের গণ্ডি পেরিয়ে এবার সাধারণ মানুষ ও ক্রীড়াপ্রেমীদের আরও কাছাকাছি পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ফ্র্যাঞ্চাইজির নতুন বার্ষিক কমিউনিটি স্পোর্টস প্ল্যাটফর্ম ‘নাইট প্লে’ (Knight Play)-এর অধীনে কলকাতায় শুরু হলো তিন দিনব্যাপী পিকলবল (Pickleball) টুর্নামেন্ট। শুক্রবার বালিগঞ্জ এরিনায় (Ballygunge Arena) এই বর্ণাঢ্য টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেকেআরের দুই তারকা ক্রিকেটার অঙ্গকৃষ রঘুবংশী এবং পেসার সৌরভ দুবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভক্ত ও প্রতিযোগীদের সঙ্গে বেশ কিছুক্ষণ বন্ধুত্বপূর্ণ র্যালিতে অংশ নেন অঙ্গকৃষ ও সৌরভ। ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলমান এই টুর্নামেন্টে ৩০০-র বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন এবং মোট পুরস্কারমূল্য রাখা হয়েছে ৮ লক্ষ টাকারও বেশি। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৮, ৪০ ও ৪৫ ঊর্ধ্ব সিঙ্গেলস থেকে শুরু করে ওপেন মিক্সড ডাবলস এবং পুরুষদের সিঙ্গেলস ও ডাবলস বিভাগে খেলা হচ্ছে।
অনুষ্ঠানে এসে তরুণ ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী বলেন, “নাইট প্লে দারুণ একটি উদ্যোগ। বিশ্রামের দিনে পিকলবলের মতো মজার খেলা শরীর ও মনকে সতেজ রাখে। তরুণ প্রজন্মকে ক্রিকেটের বাইরেও অন্যান্য খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এই উদ্যোগ বড় ভূমিকা নেবে।”
সব মিলিয়ে, শহরবাসীর মধ্যে খেলাধুলার উৎসাহ বাড়াতে এবং প্রিয় নাইটদের সঙ্গে ভক্তদের সরাসরি মেলবন্ধন ঘটাতে কেকেআরের এই অভিনব পদক্ষেপ কলকাতার ক্রীড়ামহলে দারুণ সাড়া ফেলেছে।
Source – Sportstar (The Hindu) এবং KKR অফিশিয়াল Instagram পেজ


