ত্রিপুরার পুরভোটে প্রায় ৮১ শতাংশ ভোট, আগরতলায় ৭৯-এর বেশি
আগরতলা: এলাকার উন্নয়ন, নাগরিক পরিষেবা এবং স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তারই রায় দিতে বুথে বুথে হাজির হলেন ত্রিপুরার ভোটাররা। আগরতলা পুরনিগম-সহ রাজ্যের ১৬টি পুরসভা ও নগর সংস্থার নির্বাচনে শুক্রবার ভোটগ্রহণ


